Mira Nair Epstein files
ক্লাউড টিভি ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রকাশিত নতুন Jeffrey Epstein files ঘিরে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই বিপুল নথির মধ্যেই এবার উঠে এল বিশ্বখ্যাত ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র পরিচালক Mira Nair–এর নাম। তিনি বর্তমানে নিউইয়র্ক সিটির মেয়র Zohran Mamdani–এর মা।
প্রকাশিত নথির একটি ইমেইলে ২০০৯ সালের একটি সামাজিক অনুষ্ঠানের প্রসঙ্গে মীরা নায়ারের নাম উল্লেখ রয়েছে। ইমেইলটি পাঠানো হয়েছিল কুখ্যাত অর্থলগ্নিকারী Jeffrey Epstein–কে, যেখানে নিউইয়র্কে আয়োজিত একটি চলচ্চিত্রের আফটারপার্টির বর্ণনা ছিল।
নথি অনুযায়ী, ওই আফটারপার্টিটি হয়েছিল এপস্টেইনের সহযোগী Ghislaine Maxwell–এর টাউনহাউসে। সেখানে মীরা নায়ারের পরিচালিত ছবি Amelia-র প্রদর্শনের পর অতিথিদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ ছিল। ইমেইলে বলা হয়, ছবিটির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া “tepid” বা মাঝারি পর্যায়ের ছিল, যদিও মহিলা দর্শকদের মধ্যে তুলনামূলক ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল।
এপস্টিন ফাইলসে বিস্ফোরক দাবি: বিল গেটসকে ঘিরে ‘Russian girls’ ও STD কভার-আপ বিতর্ক
Epstein Files: হট টাবে বিল ক্লিনটন, এপস্টিনের কন্ট্যাক্ট বুকে ডোনাল্ড ট্রাম্প—মার্কিন রাজনীতিতে ঝড়
এই ইমেইলে আরও কয়েকজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতির উল্লেখ থাকলেও, গুরুত্বপূর্ণ বিষয় হল— মীরা নায়ারের বিরুদ্ধে কোনও অপরাধ, আর্থিক লেনদেন বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ কোথাও আনা হয়নি। নথিটি মূলত একটি সামাজিক অনুষ্ঠানের বর্ণনামূলক ইমেইল হিসেবেই চিহ্নিত।
মার্কিন বিচার দপ্তর স্পষ্ট করেছে, Epstein files-এ থাকা বহু নথিই খসড়া ইমেইল, ব্যক্তিগত নোট ও যোগাযোগভিত্তিক দলিল— যেগুলি আইনি অভিযোগ হিসেবে গণ্য নয়। তবুও এসব নাম প্রকাশ্যে আসায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই নথি প্রকাশের পর অনেক ক্ষেত্রেই “নামের উপস্থিতি” এবং “অপরাধে যুক্ত থাকা”— এই দুইয়ের পার্থক্য স্পষ্ট করা জরুরি। কারণ বহু ব্যক্তি শুধুমাত্র সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণেই নথিতে উঠে এসেছেন।
নিউইয়র্ক সিটির রাজনৈতিক পরিমণ্ডলেও বিষয়টি নজর এড়ায়নি। যদিও মেয়র জোহারান মামদানির দপ্তর থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবু সামাজিক মাধ্যমে এপস্টেইন ফাইলস ঘিরে তীব্র আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এপস্টেইন কাণ্ডে প্রকাশিত এই নথি আগামী দিনে আরও বহু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম সামনে আনতে পারে। তবে তদন্তকারী সংস্থাগুলি বারবার মনে করিয়ে দিচ্ছে— নথিতে নাম থাকা মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়।
আরও পড়ুন :
প্রকাশ্য মঞ্চে শুভেন্দু অধিকারীর বদলে গেল ভাষা, দিলীপ ঘোষের প্রতি ‘গভীর সৌজন্য’ প্রকাশ
ট্রাম্পের গ্রিনল্যান্ড ও শুল্কনীতিতে জড়িয়ে পড়ে ফুটবল বিশ্বকাপ দিশেহারা!