• ৩ চৈত্র ১৪৩২
  • বুধবার
  • ১৮ মার্চ ২০২৬
ad
ad

Breaking News

Mandana Karimi Leaving India

১৬ বছর পর ভারত ছাড়ছেন মন্দনা করিমি, ‘দ্বিতীয় বাড়ি’কে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা

বলিউড অভিনেত্রী মন্দনা করিমি জানালেন, ১৬ বছর পর তিনি ভারত ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে অভিনেত্রী বলেন, তিনি ইরানে ফিরছেন না এবং নতুন দেশে নতুন জীবন শুরু করবেন।

১৬ বছর পর ভারত ছাড়ছেন মন্দনা করিমি, ‘দ্বিতীয় বাড়ি’কে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা

Mandana Karimi Leaving India

Published by: cloud_admin
  • Posted:May 12, 2026 3:29 pm
  • Update:May 12, 2026 3:29 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: ইরানীয় বংশোদ্ভূত অভিনেত্রী Mandana Karimi ১৬ বছর পর ভারত ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর “দ্বিতীয় বাড়ি”কে বিদায় জানানোর সময় (Mandana Karimi Leaving India) এসে গিয়েছে।

মাত্র ১৮ বছর বয়সে ইরান ছেড়ে ভারতে এসেছিলেন মন্দনা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে পরে বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন। Kyaa Kool Hain Hum 3, Bhaag Johnny এবং Roy-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও Bigg Boss-এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, মুম্বই শহরটাকে তিনি মিস করবেন কি না। উত্তরে মন্দনা জানান, “দুঃস্বপ্নেও ভাবিনি এই শহর, এই দেশ আমাকে ছাড়তে হবে।”

অভিনেত্রীর দাবি, গত কয়েক মাসে ভারতে তিনি কোনও সমর্থন পাননি। তিনি বলেন, “আমি ভারত ছাড়ছি, কিন্তু ইরানে ফিরছি না। আমি ভারতের উপর ক্ষুব্ধ। কারণ গত কয়েক মাসে আমি এখানে কোনও সমর্থন পাইনি।”

চলতি বছরের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ali Khamenei-এর মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মন্দনা। সেই সময় তিনি খামেনেইয়ের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলে বিতর্ক তৈরি হয়। দীর্ঘদিন ধরেই ইরানে নিষিদ্ধ ছিলেন অভিনেত্রী এবং প্রায় এক দশক ধরে নিজের দেশে ফিরতে পারেননি।

মন্দনা আরও দাবি করেন, খামেনেইয়ের মৃত্যুর পর ভারতে অনেককে প্রকাশ্যে শোক প্রকাশ করতে দেখেছেন, যা তিনি কখনও করতে পারবেন না। তাঁর কথায়, “অনেকে রাস্তায় নেমে খামেনেইয়ের জন্য শোক পালন করছে, যা আমি পারিনি এবং এখনও পারব না।”

যদিও নতুন করে কোন দেশে জীবন শুরু করতে চলেছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে বিনোদন মহলের একাংশের অনুমান, তিনি সম্ভবত ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন।

More News