• ৩ চৈত্র ১৪৩২
  • বুধবার
  • ১৮ মার্চ ২০২৬
ad
ad

Breaking News

Chandranath Rath Murder

শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ খুনে তোলপাড় বাংলা, ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা’ দাবি শুভেন্দুর

মধ্যমগ্রামে গুলি করে খুন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। ঘটনাকে “পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যা” বলে দাবি বিরোধী দলনেতার। রাজনৈতিক যোগ খতিয়ে দেখছে পুলিশ।

শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ খুনে তোলপাড় বাংলা, ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা’ দাবি শুভেন্দুর

Chandranath Rath Murder

Published by: cloud_admin
  • Posted:May 7, 2026 2:47 am
  • Update:May 7, 2026 2:47 am
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: বুধবার রাতের ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে (Chandranath Rath Murder) বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। তাঁর সঙ্গে ছিলেন বুদ্ধদেব বেরা নামে আরও এক ব্যক্তি। অভিযোগ, আচমকাই চারটি বাইকে করে আসা একদল দুষ্কৃতী তাঁদের গাড়ির পিছু নেয়। পরে রাস্তা আটকে খুব কাছ থেকে গুলি চালানো হয়। একাধিক গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব বেরা।

ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, এটি কোনও সাধারণ অপরাধ (Chandranath Rath Murder) নয়, বরং “পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন” করা হয়েছে তাঁর সহকারীকে। শুভেন্দুর কথায়, “এই হামলার পিছনে বড় চক্রান্ত থাকতে পারে। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে হবে।” যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন।

বিরোধী দলনেতা আরও জানান, রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে বলে তাঁকে জানানো হয়েছে। শুভেন্দু তাঁর দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীদের শাস্তি চাই আইনের মাধ্যমেই।”

জানা গিয়েছে, চন্দ্রনাথ রথ প্রাক্তন ভারতীয় বায়ুসেনার কর্মী ছিলেন। অবসর নেওয়ার পরে তিনি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও সাংগঠনিক কাজে যুক্ত হন। ২০১৯ সাল থেকে শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বিজেপির একাংশের দাবি, হামলার আগে দীর্ঘদিন ধরে রেইকি করা হচ্ছিল। ফলে এটি পূর্বপরিকল্পিত হামলা বলেই মনে করছে গেরুয়া শিবির।

ঘটনার জেরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিজেপি নেতৃত্ব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নেই বাংলায়। যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিন্দা করেছে। শাসকদলের কয়েকজন নেতা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। এমনকি সিবিআই তদন্তের দাবিও উঠেছে রাজনৈতিক মহলের একাংশে।

পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কোন রুট ব্যবহার করে পালিয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফরেন্সিক টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনায় নতুন করে রাজ্যের রাজনৈতিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচন-পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক আবহে এই খুনের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

More News