Suvendu cabinet portfolio list
ক্লাউড টিভি ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার গঠনের পর শুরু হল মন্ত্রিসভার দপ্তর বণ্টন। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দলের একাধিক হেভিওয়েট নেতাকে। দপ্তর বণ্টনের (Suvendu cabinet portfolio list) তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ , অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু। সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দপ্তর বণ্টনের প্রক্রিয়া। বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া পাঁচ নেতার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
কার হাতে কোন দপ্তর?
প্রথম দফার দপ্তর বণ্টনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্র ভাগ করে দেওয়া হয়েছে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মুখদের মধ্যে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দপ্তর বণ্টনে স্পষ্টভাবে আঞ্চলিক এবং সামাজিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, শিল্পাঞ্চল এবং মতুয়া অধ্যুষিত এলাকা— প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
বিশেষ করে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পলের দপ্তর নিয়ে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে সংগঠন ও গ্রামীণ রাজনীতিতে সক্রিয় থাকায় পঞ্চায়েত দপ্তর তাঁর হাতে যাওয়া অনেকটাই প্রত্যাশিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে, ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিক হয়ে ওঠা অগ্নিমিত্রা পলের হাতে নারী ও শিশু কল্যাণ দপ্তর তুলে দেওয়া বিজেপির “মহিলা মুখ”কে আরও সামনে আনার কৌশল বলেই মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এটি পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-সহ NDA শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
তবে রাজনৈতিক মহলের মতে, এটাই মন্ত্রিসভার চূড়ান্ত রূপ নয়। আগামী দিনে আরও বড় আকারে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে এবং সেখানে কলকাতা ও দক্ষিণবঙ্গের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।