FIFA World Cup watcher job
ক্লাউড টিভি ডেস্ক: FIFA World Cup 2026 দেখতে যাওয়া মানেই সাধারণত বিশাল খরচের ব্যাপার। টিকিট, হোটেল, যাতায়াত— সব মিলিয়ে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় সমর্থকদের। তবে এবার বিশ্বকাপ ঘিরে সামনে এসেছে এক ব্যতিক্রমী এবং চমকপ্রদ সুযোগ। শুধু বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলতে পারে প্রায় ৫০ হাজার ডলার (FIFA World Cup watcher job) , যা ভারতীয় মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।
এই অভিনব সুযোগ নিয়ে এসেছে Indeed এবং FOX Sports। দুই সংস্থার যৌথ উদ্যোগে চালু করা হয়েছে “Chief World Cup Watcher” নামে একটি বিশেষ পদ। নির্বাচিত ব্যক্তি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার পাশাপাশি কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন এবং তার বিনিময়ে পাবেন আকর্ষণীয় পারিশ্রমিক।
জানা গিয়েছে, নির্বাচিত ব্যক্তিকে পুরো বিশ্বকাপজুড়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচই দেখতে হবে। প্রতিটি ম্যাচ দেখতে হবে “FOX One” নামের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে। শুধু খেলা দেখাই নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশ্লেষণ, আবেগ ও মজার অভিজ্ঞতা নিয়েও নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে তাকে।
অর্থাৎ, এই চাকরিতে একজন ফুটবলপ্রেমীকে একই সঙ্গে দর্শক এবং কনটেন্ট ক্রিয়েটরের ভূমিকাও পালন করতে হবে। সামাজিক মাধ্যমে বিশ্বকাপ নিয়ে নিয়মিত পোস্ট, ভিডিও ও প্রতিক্রিয়া শেয়ার করাও এই কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই বিশেষ চাকরির কর্মস্থলও হবে একেবারে আলাদা ধরনের। নির্বাচিত ব্যক্তিকে বসানো হবে Times Square-এর মাঝখানে বিশেষভাবে তৈরি কাচঘেরা একটি ঘরে। সেখান থেকেই তিনি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করবেন।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই জায়গাটিকে ছোটখাটো “লাইভ ওয়াচ পার্টি”-তে পরিণত করা হবে। টাইমস স্কোয়ারের পর্যটক ও ফুটবলপ্রেমীরাও অংশ নিতে পারবেন ম্যাচ দেখার অভিজ্ঞতায়। ফলে এটি শুধু একটি চাকরি নয়, বরং বিশ্বজুড়ে ফুটবল সংস্কৃতির অংশ হয়ে ওঠার বিরল সুযোগ বলেই মনে করা হচ্ছে।
যারা এই চাকরির জন্য আবেদন করতে চান, তারা Indeed Official Website-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, কে এই বিশেষ চাকরির জন্য নির্বাচিত হচ্ছেন তা ঘোষণা করা হবে আগামী ৬ জুন। সেই ঘোষণা হবে Boston Red Sox এবং New York Yankees-এর বেসবল ম্যাচ চলাকালীন FOX চ্যানেলে।
বিশ্বকাপ ঘিরে এই অভিনব উদ্যোগ (FIFA World Cup watcher job) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই এটিকে “ড্রিম জব” বলেও উল্লেখ করছেন। তবে এই সুযোগ পাবেন মাত্র একজনই। ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন বাড়ছে উত্তেজনা— কে হবেন সেই সৌভাগ্যবান “Chief World Cup Watcher”!