NS Raja Subramani
ক্লাউড টিভি ডেস্ক: ভারতের প্রতিরক্ষা কাঠামোয় বড় রদবদল। দেশের নতুন Chief of Defence Staff (CDS) হিসেবে নিয়োগ করা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল N S Raja Subramani-কে। বর্তমান CDS Anil Chauhan-র কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩১ মে দায়িত্ব নেবেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা (NS Raja Subramani) করেছে।
দীর্ঘ চার দশকের সামরিক অভিজ্ঞতা, জম্মু-কাশ্মীর থেকে উত্তর-পূর্বে জঙ্গি দমন অভিযান, চিন ও পাকিস্তান সীমান্তে কৌশলগত দায়িত্ব— সব মিলিয়ে ভারতের অন্যতম অভিজ্ঞ সেনা অফিসার হিসেবে পরিচিত রাজা সুব্রমণি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সেনার আধুনিকীকরণ এবং তিন বাহিনীর সমন্বিত কাঠামো আরও শক্তিশালী করাই হবে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তামিলনাড়ুর বাসিন্দা এন এস রাজা সুব্রমণি ১৯৮৫ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তাঁকে নিয়োগ করা হয়েছিল গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নে। এরপর দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক দায়িত্ব সামলেছেন।
তিনি National Defence Academy (NDA) এবং Indian Military Academy (IMA)-র প্রাক্তনী। এছাড়া ব্রিটেনের Joint Services Command and Staff College এবং দিল্লির National Defence College থেকেও উচ্চতর সামরিক শিক্ষা নিয়েছেন। তাঁর রয়েছে King’s College London থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে Defence Studies-এ এমফিল।
সামরিক জীবনে অসমে জঙ্গি দমন অভিযান ‘Operation Rhino’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজা সুব্রমণি। সেই সময় তিনি ১৬ গাড়োয়াল রাইফেলসের নেতৃত্বে ছিলেন।
শুধু উত্তর-পূর্ব নয়, জম্মু-কাশ্মীরেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি। ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উত্তর সীমান্তে সেনা মোতায়েন ও কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন ‘টু কর্পস’-এরও নেতৃত্ব দিয়েছেন। এই কর্পস মূলত পশ্চিম সীমান্তে কৌশলগত সামরিক প্রস্তুতির জন্য পরিচিত।
CDS হওয়ার আগে তিনি Vice Chief of Army Staff হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার আগে Central Command-এর General Officer Commanding-in-Chief (GOC-in-C) ছিলেন তিনি। বর্তমানে National Security Council Secretariat-এ Military Adviser পদে কর্মরত রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, CDS হওয়ার পাশাপাশি তিনি Department of Military Affairs-এর সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
Chief of Defence Staff বা CDS হল ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার মধ্যে সমন্বয়ের সর্বোচ্চ সামরিক পদ। ২০১৯ সালে এই পদ তৈরি করা হয়। দেশের তিন বাহিনীর যৌথ পরিকল্পনা, আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা কৌশল নির্ধারণে CDS গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বর্তমানে ভারত “থিয়েটার কমান্ড” ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে, যেখানে তিন বাহিনীকে একত্রিত করে যৌথ সামরিক কমান্ড গঠন করা হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে রাজা সুব্রমণির কাঁধে।
দীর্ঘ সামরিক জীবনে অসামান্য পরিষেবার জন্য রাজা সুব্রমণি একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সম্মান পেয়েছেন। তাঁর প্রাপ্ত সম্মানগুলির মধ্যে রয়েছে Param Vishisht Seva Medal (PVSM), Ati Vishisht Seva Medal (AVSM), Sena Medal (SM) এবং Vishisht Seva Medal (VSM)।